প্রকাশের সময়: বুধবার, ৫ অক্টোবর, ২০২২ । ৭:১৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারো করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ শেষে ফেরার পরদিন যথারীতি দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী। এরপর বিকেলে সচিবালয় ক্লিনিকের চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তার শরীরে বেশ জ্বর।

পরে তাদের পরামর্শে আইইডিসিআরের (ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ) মাধ্যমে টেস্ট করানো হয়।মঙ্গলবার রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন