প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ । ১১:১৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান

নাজমুল হাসান, ময়মনসিংহ।।

দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর আগে শনিবার (৮ নভেম্বর) ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল।

রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

যে জেলাগুলো নতুন জেলা প্রশাসক পেয়েছে সেগুলো হলো—
ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন কর্মস্থলে সংযুক্ত করা হয়েছে এবং দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগের ফলে দেশের প্রশাসনিক কাঠামোতে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন