প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ । ১০:৫৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে  আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা আটক

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের ২ কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সহ-সম্পাদক মো. মেজবাহ উদ্দিন প্রিন্স (৪৩) ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হান খান আজাদ (২৭)।
ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর তুরাগ এলাকা থেকে মো. মেজবাহ উদ্দিন প্রিন্সকে গ্রেপ্তার করা হয়।
আর শনিবার (৮ নভেম্বর) বিকেলে শাহবাগ থানাধীন বঙ্গ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান খান আজাদকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন