প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ । ১০:৩৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে আ. লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।

রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৮ নভেম্বর) রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ওই ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন