প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ । ৯:৩৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে কন্যা শিশু দিবস উদযাপন

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধি।।

“সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে আজ দুপুর ২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়সা সিদ্দিকা। এছাড়াও এসময় কন্যা শিশু সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন