প্রকাশের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ । ৪:২২ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে মধ্যবাড়েরা জমি অবৈধ দখল নিতে সন্ত্রাসী হামলা ভাঙচুরের অভিযোগ

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহ শহরের মধ্যবাড়েরা এলাকায় মনজুরুলের পৈত্রিক নিজ দখলীয় ১৭ শতাংশ জমির উপর টিনসেট নির্মাণাদিন বাড়ি অবৈধ ভাবে ওয়ারিশান ভূমি দাবী করে সুলতানের নেতৃত্বে তিন মোটরসাইকেল যোগে একটি সন্ত্রাসী গ্রুপ বৃহস্পতিবার বিকালে হামলা করে দা চাপাতি চাইনিজ কুড়াল দিয়ে ঘরের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।

এ সংক্রান্তে কোতোয়ালী মডেল থানায় মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে এ প্রতিবেদক ভুক্তভুগির ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিশর্দন কালে আশপাশের স্থানীয় লোকজনদের ঘটনা বিষয়ে জানতে চাইলে বর্ণিত ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন।

সূত্রে জানায় মোঃ সুলতানের নেতৃত্বে , রাজিব , শহিদুল ইসলাম , মোতালেব হোসেন , আবু কাউসার বাপ্পী সহ আরও ৫/৬ জন সন্ত্রাসীরা অবৈধ ভাবে আর্থিক সুবিধা আদায়ের জন্য দীর্ঘদিন যাবত ষড়যন্ত্র করে শফিকুল ইসলাম সহ তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।

ভুক্তভোগীর দাবি, ময়মনসিংহ শহরের বাড়েরা মৌজায় খতিয়ান নং ১৮৪, দাগ নং ৩৮০৮, ৩৮০৯, ৩৮৫৬-এর ৬৮ শতাংশ জমি তাদের পৈত্রিক সম্পত্তি। ঐ জমিতে তারা একটি টিনশেড ঘর নির্মাণ করে একাধিক পরিবারকে ৩ বছর যাবত ভাড়া দিয়েছেন। কিন্তু সন্ত্রাসীরা জোরপূর্বক উক্ত জমি জবর দখলের চেষ্টা করছে এবং ভাড়াটিয়াদের খুন জখমের ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদের চেষ্টা করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৪টার দিকে সন্ত্রাসীরা দেশীয় দাড়ালো অস্ত্রশস্ত্র নিয়ে ঐ বাড়ির টিনের বেড়া কুপিয়ে ভীতি সৃষ্টি করে ভাড়াটিয়াদের চলে যেতে বলে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শফিকুলের পরিবারের সদস্যদের হত্যা ও গুম করার হুমকি দেয় বলে জানা গেছে।

শফিকুল ইসলাম জানিয়েছেন, এরা খুবই ভয়ংকর প্রকৃতির যেকোনো সময় আমাদের খুন জখম সহ ভাড়াটিয়াদের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে।

ঘনটার বিষয়ে সুলতান গংদের জিজ্ঞেসাবাদের জন্য খোঁজ নিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম বলেন , ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন