প্রকাশের সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ । ৯:৫৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় যৌথ অভিযানে বিদেশী পিস্তল ও মাদকদ্রব্য উদ্ধার: গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার।।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাতে  ঢাকার আশুলিয়া এলাকার দুটি পৃথক স্থানে একযোগে পরিচালিত যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ৮ রাউন্ড গোলাবারুদ, ২টি ম্যাগাজিন, ওয়াকিটকি, বেশ কিছু পরিমাণ মাদকদ্রব্য এবং দেশীয় ধারালো অস্ত্রসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানে ৭ জন ব্যক্তি কে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তিবর্গ, উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জামাদি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। অপরাধমূলক কর্মকান্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন