প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ । ১০:৪৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গণপূর্ত অধিদপ্তরে নতুন প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে (চলতি দায়িত্ব) খালেকুজ্জামান চৌধুরী নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি আগে একই অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম ফারহানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগাদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে নতুন দায়িত্ব কার্যকর হবে। একইসঙ্গে বর্তমান প্রধান প্রকৌশলী শামীম আক্তারকে রিজার্ভে পাঠানো হয়েছে।

মোহাম্মদ শামীম আখতার ২০২০ সালে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। সূত্রের তথ্য অনুযায়ী, শামীম আক্তারের চাকরি মেয়াদ আসলেই ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল, তবে মাত্র দুই মাস আগে তাকে রিজার্ভে পাঠানো হলো।

প্রধান প্রকৌশলী হিসেবে শামীম আক্তারের মেয়াদকালে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পাশাপাশি উন্নয়ন ও মেরামতের কাজে অনিয়মের প্রমাণ থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এই কারণে তিনি নিয়মিত সমালোচনার মুখোমুখি হয়েছেন। একই সঙ্গে, কিছু প্রকৌশলী যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি হিসেবে বিভিন্ন চাপের মধ্যে ছিলেন, তাদের বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নেননি। ফলস্বরূপ, দীর্ঘদিন ধরে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন