প্রকাশের সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ । ৬:৪১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকান্ড: সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা

সেলিম মিয়া,স্টাফ রির্পোটার।।

হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকান্ড: ফায়ার সার্ভিস এর পাশাপাশি সেনা, নৌ, বিমান বাহিনীসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকান্ড: ফায়ার সার্ভিস এর পাশাপাশি সেনা, নৌ, বিমান বাহিনীসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টাা

গতকাল আনুমানিক দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন বিকট আকার ধারণ করলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে অগ্নিনির্বাপন এবং উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এছাড়াও, আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংখ্যক অ্যাম্বুলেন্স সহায়তা প্রদান করা হয়েছে।

কার্গো ভিলেজে রক্ষিত দাহ্য রাসায়নিক পদার্থ আগুনের মাত্রা কে তীব্রতর করে দেয়। অগ্নি নির্বাপনকালে রাসায়নিক পদার্থের ধোঁয়া ও আগুনের তীব্রতায় ১০ জন আনসার সদস্য, ৩ জন ফায়ার ফাইটার এবং ১ জন পুলিশ সদস্য প্রবল শ্বাস-প্রশ্বাস জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার নিমিত্তে জরুরী ভিত্তিতে সিএমএইচ ঢাকায় স্থানান্তর করা হয়।

যেকোনো দুর্যোগে জনগণের পাশে থেকে সহায়তা প্রদান করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন