প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ । ১০:০৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়িয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

মোঃহেলাল উদ্দিন উজ্জ্বল ফুলবাড়িয়া (ময়মনসিংহ)।।

ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন ও জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে সিসিডিবি, এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন হাত গুরুত্বপূর্ন এই প্রতিপাদ্যে ১৫ অক্টোবর মঙ্গল বার সকালে পৌরসভার৭ নংওয়ার্ডের ভালুকজান সরকারি প্রাথমিক বিদ্যালযের শিক্ষার্থীদের বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়াপ্রদর্শন করা হয়েছে।

ইউএনও মোহাম্মদ আরিফুল ইসলাম সভাপতিত্বে বক্তব্যে রাখেন ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ম্যানেজার নম্রতা হাউই, ফুলবাড়িয়া উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো.নাসির উদ্দিন,ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসা ফ্লোরা মাংসাম,ইউএনডিসির সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে হাত ধোয়া প্রদর্শন করা হয়েছে। ফুলবাড়িয়াএপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ম্যানেজার নম্রতা হাউই বলেন হাত ধোয়ার সাতটি নিয়ম মেনে হাত ধৌত করলে আমাদের ডায়েরিয়া সহ জটিল রোগ গুলো থেকে মুক্তি পাবো।ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসা ফ্লোরা মাংসাম বলেন পারিবারিক ভাবে মায়েদের হাত ধোয়ার উপর আরও সচেতন হতে হবে মায়েরা নিয়ম মেনে হাত ধৌত করলে শিশু সুস্থ্য ভাল থাকবে।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন