প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ । ৯:২৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

শেরপুরের শ্রীবরদীতে ফসলের জমিতে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর তিনানিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রশিদ ওই গ্রামের সামজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,নিজের চাষকৃত ফসলের জমিতে সেচের পানি দিতে যান আব্দুর রশিদ। এ সময় সেচ ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো.সোবহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কৃষক আব্দুর রশিদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন