প্রকাশের সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ । ৫:২৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক রাশিদুল ইসলামের মাতার মৃত্যুতে ডিআরইউর শোক

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক নয়াদিগন্তের স্পেশাল কপিরাইট এডিটর রাশিদুল ইসলামের মাতা রাশিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বৃহস্পতিবার বাদ আছর মিরপুর ২ এর রুপালি হাউসিং প্রজেক্ট এর আল মদিনা জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় ।

রাশিদুল ইসলামের মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন