প্রকাশের সময়: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ । ১:৪৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে ১০০ টাকার জন্য খুন হলো ব্যবসায়ী!

রিয়াজ হোসেন লিটু, নাটোর জেলা প্রতিনিধি।।

নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে সাইফুল ইসলাম জয় (৪৯) নামের এক কাঠ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে চা দোকানী মাসুদ আলীর বিরুদ্ধে।

শনিবার রাত ৯টা ৪০ মিনিটে উপজেলা পৌর সদরের চাঁচকৈড় পুরান পাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে।

নিহত সাইফুল ওই মহল্লার মৃত-আব্দুল জলিলের ছেলে এবং অভিযুক্ত মাসুদ একই মহল্লার মৃত-কোবাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, পুরান পাড়া মহল্লার জহির শাহ’র মোড়ের চা দোকানী মাসুদের দোকানে সিগারেটের ১০০ টাকা বকেয়া ছিলো। সেই টাকা চাওয়ার পর ক্রেতা সাইফুলের সাথে চা দোকানী মাসুদের বিবাদ শুরু হয়।

কথাকাটাকাটির এক পর্যায়ে দুইজনের মধ্যেই মারামারি ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাইফুল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

নিহত সাইফুলের ছেলে আশিকের অভিযোগ করে বলেন, পাওনা টাকা নিয়ে দ্বন্দের এক পর্যায়ে দোকানী মাসুদ তাঁর বাবাকে আঘাত করে হত্যা করেছে। কাঁচ দিয়ে আঘাত করার কারনে রক্তক্ষরণ হয়। সেই কারনে তার বাবার মৃত্যু হয়।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন