প্রকাশের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:১৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীয়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে জামায়াতের বিক্ষোভ

মো. হেলাল উদ্দিন উজ্জ্বল ফুলবাড়িয়া(ময়মনসিংহ)।।

১৫০, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলনের নাম পরিবর্তনের দাবিতে ফুলবাড়ীয়া উপজেলা ঐক্যবদ্ধ জনতার আয়োজনে অধ্যাপক জসিম উদ্দিন এর পক্ষে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর একাংশ নেতাকর্মীরা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চব্বিশে চত্ত্বরে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভালুকজান গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় মাও. আব্দুস সাত্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মুঞ্জু, কবির হোসেন, মোঃ ইউসুফ প্রমুখ।বক্তরা বলেন, অধ্যাপক জসিম উদ্দিন স্যার ষড়যন্ত্রের শিকার হয়েছে। তিনি সকলস্তরের মানুষের ভালবাসা অর্জন করেছেন। দলীয় মনোনয়ন পরিবর্তনের সময় এখনও আছে। আমরা দলীয় হাইকমান্ডের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি। আমরা স্যারের পাশে ছিলাম, আগামী দিনেও আমরা পাশে থাকব। এ সময় তারা দলীয় নেতাকর্মীদের হতাশ না হতে অনুরোধ করেন।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন