ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ শুক্কুর আলী (৩০) সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার করেছে।
সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-০২(০৬)১৯ , জিআর নং-৬১৯/১৯, প্রসেস নং-৩৪৯৬/২৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ শুক্কুর আলী (৩০), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবস্থান নিশ্চিত করে। পরবতীতে ০৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.রাত অনুমান ২১:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ শুক্কুর আলী (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

স্টাফ রিপোর্টার।।