প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ । ১২:৪৭ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৫ জন

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী রুপগঞ্জ থানার মুড়াপাড়া গ্রামে ০৫ সেপ্টেম্বর ২০২৫ কুখ্যাত সন্ত্রাসী শওকত আলী রিয়াজ ওরফে শুটার রিয়াজ এর সহযোগী সাব্বির এর গোপন অবস্থানে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে যৌথ বাহিনী কর্তৃক মোট ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন রমজান মোল্লা (৩৫), সবুজ (২৬), মেহেদী হাসান (২৫), এনামুল হক (২৫), সুমন হোসেন (২৩)। ঘটনাস্থল হতে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড অ্যামুনেশন, ১৪টি বারুদ বোমা, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উক্ত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত রূপগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, জোরপূর্বক অবৈধ দখল, বালু ভরাটসহ মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিল। এদের সকলের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে, আইনী পদক্ষেপের জন্য উক্ত সন্ত্রাসীদেরকে রুপগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন