বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত বিজয় র্যালি বাতিল করেছে দলটি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে র্যালিটি হওয়ার কথা ছিল। র্যালির পরিবর্তে মজা পুকুর, খাল, নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার (১ সেপেটম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে, ঢাকায় বিএনপির আগামীকালের র্যালি বাতিল করা হয়েছে। র্যালির পরিবর্তে মজা পুকুর, খাল, নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কমিটি।

৭৫ বাংলাদেশ ডেস্ক।।