প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ । ৯:০৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে সরকারি ৭৮০ বস্তা চাল জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দায় রাতভর অভিযানে সরকারি ৭৮০ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আটটা থেকে ভোর রাত ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চাল উদ্ধার করা হয়।

প্রশাসনের একটি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলেজ রোড এলাকায় গত রাতে ফাহিম এবং সামিয়া রাইস মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসাইন অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে মজুদ করা ৭৮০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এর মধ্যে ২৮৬ টি ৫০ কেজি ওজনের বস্তা, ৪৯৪ টি ২৫ কেজি ওজনের বস্তা রয়েছে।

সেই সাথে ১ হাজার সরকারী লোগো লাগানো খালি বস্তা, একটি ট্রাক, একটি ট্রলি, তিনটি অটোরিকশা, একটি ওজন যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়। উদ্ধার করা চাল করে নেয়া হয় উপজেলা কার্যালয়ে।

ঘটনাস্থল থেকে মিজান মিয়া নামে এক ট্রলি চালক আটক করা হয়। এ ঘটনায় পলাতক রয়েছে মিলের মালিক হক মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়েছে। চালগুলো সরকারি। সরকারি চাল কিভাবে সেখানে কারা এর সাথে জড়িত সেই তদন্ত করা হচ্ছে। এই চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ টিপু সুলতান বলেন, আটক ট্রলির চালক মিজানকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন