প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ । ৮:৩১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুর-হালুয়াঘাট সীমান্তে আবারও অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

শেরপুর-হালুয়াঘাট সীমান্তে আবারও পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে শেরপুরের শ্রীবরদী ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় এসব মালামাল জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, শ্রীবরদী ও হালুয়াঘাট বিওপির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৫৫৮ পিস মোবাইল ডিসপ্লে,২৮০ পিস পন্ডস ফেসওয়াশ,একটি মোটরসাইকেল,২৪০ কেজি জিরা,২ হাজার জিলেট গার্ড, ১০ হাজার ৮শ’ জিলেট গার্ড কাটির্জ ও ১ হাজার ২০০ পিস স্কীন শাইন ক্রিম জব্দ করে।

তিনি আরও জানান, অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৪০ লাখ ৮ হাজার টাকা।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন