প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ । ৭:২৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কর্তৃক পুলিশ অফিস জামালপুর বার্ষিক পরিদর্শন

স্টাফ রিপোর্টার।।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া সোমবার ১৮ আগস্ট জামালপুর জেলা পুলিশের পুলিশ অফিস বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে বার্ষিক পরিদর্শন করেন।

এসময় তিনি পুলিশ সুপারের কার্যালয় চত্বরে পৌঁছালে জামালপুর জেলার পুলিশ সুপার, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এবং মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, কমান্ড্যান্ট ইনসার্ভিস ট্রেনিং সেন্টার জামালপুর তাঁকে অনাড়ম্বর ফুলেল শুভেচ্ছা জানান।

পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল ডিআইজি কে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি পুলিশ অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম ও নথি-পত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার, জামালপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন