প্রকাশের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ । ১০:২১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধনেশ পত্রনবীশ দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি II

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। বুধবার (১৩ আগস্ট) বিকেলে ইউএনও’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় দুগার্পুর উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্। সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম, নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সাংবাদিক রাখী দ্রং, পল্টন হাজং, ধনেশ পত্রনবীশ, সুমন রায়, ডাঃ কামরুল ইসলাম, জুয়েল রানা, আল নোমান শান্ত, কালিদাস সাহা বাবু, নাজমুল হুদা সারোয়ার প্রমুখ।

মতবিনিময় সভায়, এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান রোধে করনীয় বিষয় নিয়ে সকল সংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছেন নবাগত ইউএনও আফরোজা আফসানা।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন