প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ । ১০:১২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক।।

গাজীপুরে প্রকাশ্যে এক ব্যক্তির ওপর হামলা-কোপানোর ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি শাহিন খান শুক্রবার দুপুরে বলেন, ‌‌‌‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না।’

তিনি বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের কাউকে সিসিটিভি ফুটেজে দেখা যায়নি। সন্দেহবশত তাদেরকে আটক করা হয়েছে।

এর আগে সাংবাদিক তুহিনের ভাই সেলিম মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন