প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ১২:৪১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই ঘোষণাপত্র আজ বিকেল ৫টায় উপস্থাপন করা হবে।

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক গণসমাবেশে গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণা পত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতির সামনে এটি উপস্থাপন করা হবে।’

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন