প্রকাশের সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫ । ১১:১২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ১ কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা, (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফ হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন গাজীপুর সাকিনস্থ আবুল কালাম মন্ডলের বিসমিল্লাহ ভাতের হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২০ জুলাই রাত ১০ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ রিপন (৩০), পিতা-মৃত আহম্মদ আলী ফকির, মাতা-রেজিয়া খাতুন, সাং-রামগোপালপুর, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে গৌরীপুর থানা মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন