প্রকাশের সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫ । ১০:৫৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডিএমপির

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানোর ঘটনা সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রকৃতপক্ষে উক্ত ভিডিওগুলো পুরনো এবং কিছু কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে এগুলোকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করছে। উল্লিখিত এলাকাগুলোতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

জনমনে অহেতুক ভীতি ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এই পুরনো ভিডিও ও ছবি ব্যবহার করে তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। যে কোনো ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

নগরবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন