ময়মনসিংহ মহানগর শাখার পক্ষ থেকে (১৯ জুলাই) শনিবার ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গনে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবির অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল এক বিশাল মিছিলের আয়োজন করে। মিছিলটি শহরের জিলা স্কুল মোড় থেকে টাউন হল পর্যন্ত প্রদক্ষিণ করা হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল মহানগর শাখার আহ্বায়ক মীর আঃ রহিম, মোঃ জাহাঙ্গীর আলম রিপন সদস্য সচিব, মোকসেদুল ইসলাম ফকির যুগ্ম আহ্বায়ক,হেলাল উদ্দিন হেলাল যুগ্ম আহ্বায়ক, শফিকুল ইসলাম সজল যুগ্ম আহ্বায়ক,সোহেল মন্ডল যুগ্ম আহ্বায়ক,নবীন রায়হান সদস্য এছাড়াও অন্যান্য নেতাকর্মী বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উমর ফারুক, স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।