ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার আওতাধীন ৩নং ফাঁড়ি পুলিশের অভিযানে একটি মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য রাইতুল হোসেন জিহাদ (২৪) কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ২টা ১০ ঘটিকায় নগরীর জিলা স্কুল মোড়ের উজ্জ্বল অটো নামের দোকানের সামনে থেকে আসামি গ্রেফতারসহ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৩নং ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ আবুল হোসেন। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক।।