প্রকাশের সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ । ২:৫০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক।।

দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা

রবিবার (১৩ জুলাই) সকালে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “গণতান্ত্রিক আন্দোলন দমন করতে সরকার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেফতার ও অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু এসব দিয়ে বিএনপিকে দমানো যাবে না।”

সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধের দাবি জানান এবং জনগণকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন