প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ । ৩:৩৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৯৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।
রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ৯৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো: হাবিবুল্লাহ (৩০)।
 বুধবার (১৮ জুন ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ০১:৫৫ ঘটিকায় বিমানবন্দর থানাধীন বিমানবন্দর যাত্রী ছাউনিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে উত্তরা বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজাসহ বিমানবন্দর ট্রাফিক পুলিশ বক্সের দক্ষিণ পাশে বিমানবন্দর যাত্রী ছাউনিতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম। অভিযানকালে মাদক কারবারি হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন