প্রকাশের সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫ । ১:০৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৬৭ জন

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৪৪ জন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যম কে আজ এ তথ্য জানান।

অভিযানে একটি রিভলভার, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি, দুই রাউন্ড গুলির খোসা ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন