প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ । ২:৩২ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিবির অভিযানে গুলিস্তান হতে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।

ঈদুল আযহায় ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে রাজধানীর ছিনতাইপ্রবণ এলাকায় প্রতিনিয়ত অভিযানসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি পুলিশ। সেই অভিযানের অংশ হিসেবে গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো: রানা (২৮), ২। হৃদয় (২৫),৩। বাদশা (৪২), ৪। মো: রিফাত(২৪) ও ৫। খান জাহান(২৬)।

মঙ্গলবার (৩ জুন ২০২৫ খ্রি.) রাত ১০:৩০ ঘটিকায় গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি লালবাগ সূত্রে জানা যায়, সম্মানিত মহানগরবাসীর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস টিম রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন