প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ । ১১:১১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানার এসআই নিহত

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানায় কর্মরত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২ জুন) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য কামরুল ইসলাম মতিঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনায়।

জানা গেছে, রাতে তিনি মোটরসাইকেলে নিজ বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শাহজাহানপুর থানাধীন খিলগাঁও ফ্লাইওভারে বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

মরদেহ বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং শাহজাহানপুর থানায় আনা প্রক্রিয়াধীন। এ ঘটনায় শাহজাহানপুর থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন