প্রকাশের সময়: রবিবার, ১ জুন, ২০২৫ । ১:১৫ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নান্দাইলে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার || অটোরিকশা উদ্ধার 

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।
ময়মনসিংহের  নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্যাটারী চালিত অটোরিক্সা ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক “Sp Mymensingh” অফিসিয়াল পেইজ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
এতে জানা যায়, গত ৩০ মে ২০২৫ খ্রিঃ
নান্দাইল মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে  নান্দাইল পৌরসভাস্থ মহিলা কলেজের বিপরীতে জনৈক মোঃ রাসেল মেশিনারীজ দোকানের সামনে পাকা রাস্তার উপর চোরাই অটো রিক্সা ক্রয়-বিক্রয় হচ্ছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাই অটো রিক্সা বিক্রয় এর সাথে জড়িত মোঃ শাহেদ আলী @ হৃদয় (৩০), পিতা-হরুন অর রশিদ, মাতা-ঝর্ণা বেগম, সাং-৬৪/বি, বাঘমারা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ও সুমন চন্দ্র সরকার (৩২), পিতা-মিন্টু চন্দ্র সরকার, মাতা-উজ্জলী রানী সরকার, সাং-ভগবতীপুর (নন্দীগ্রাম), থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা দ্বয়কে গ্রেফতার করে।
এসময় তাদের হেফাজত হতে ১ টি পুরাতন ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করে পুলিশ।
ধৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায়-আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
উক্ত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় নান্দাইল মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন