প্রকাশের সময়: বুধবার, ২৮ মে, ২০২৫ । ৫:১৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ডিবি’র অভিযানে চোরাই অটোগাড়ী উদ্ধার : গ্রেপ্তার-২

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের অভিযানে ১টি চোরাই অটোগাড়ীসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক হয়েছে।

জানাযায়, জেলা গোয়েন্দা ডিবি শাখার অফিসার ইন-চার্জ এর নির্দেশে এসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কালীবাড়ী গুদারাঘাট সংলগ্ন দূরন্ত পরিবহন কাউন্টারের সামনে থেকে গত মঙ্গলবার (২৭ মে) বিকাল ৫ ঘটিকায় ১টি চোরাই অটোগাড়ীসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য মো. জয়নাল আবেদীন (২৩), পিতা-মো. আব্দুল হেকিম, সাং-নীলগঞ্জ, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ, এ/পি-হেলাল মার্কেট, শিকদারবাড়ী (জামাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-উত্তরখান, জেলা-ঢাকা, ২। মো. আব্দুল মিয়া @ আব্দুল্লাহ (২৯), পিতা-মো. আবুল কাশেম, সাং-বাজাড়িপাড়া, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ, এ/পি-হেলাল মার্কেট (জনৈক নয়ন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-উত্তরখান, জেলা- ঢাকাকে গ্রেপ্তার করেন।
ডিবি সুত্র জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অটোগাড়ী চুরি চক্রের সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত ১টি অটোগাড়ী উদ্ধারের বিষয়ে গ্রেপ্তারকৃত ২ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতের নিকট সোপর্দ্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন