প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫ । ৫:৫৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকুন : পুলিশ সদর দপ্তর

স্টাফ রিপোর্টার।।

পুলিশ সদস্যদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ পুলিশ। এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি প্রতারকচক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সবাইকে এ ধরনের প্রতারকচক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে এবং তাদের ফাঁদে পা না দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারকচক্রের বিরুদ্ধে পুলিশের আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন