প্রকাশের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫ । ৮:২৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

দেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৫ মে) সরকারি বাসভবন যমুনায় একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন তিনি। শনিবার (২৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার বিকেলে অনুষ্ঠিত হবে বৈঠকটি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন