ময়মনসিংহে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচয়ের সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে তুলার মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে নানুর বাসায় নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণে অভিযোগে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে। নগরীর কাচিঝুলী এলাকার গোলাপজান রোডের বাসিন্দা মৃত: মহিউদ্দিনের ছেলে কামরুল হাসান তুলিবের বিরুদ্ধে। যার মামলা নং- ৬৫/২১/৪/২০২৫ইং।
আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের আমলে নগরীর আরেকজন শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগ উঠলে ময়মনসিংহে তৎকালীন ক্ষমতাধর আমিনুল হক শামীমের ছেলে সাফার অস্ত্রের মুখে ভয় ভীতি প্রদর্শন করে ঘটনাটি ধামাচাপা দিয়েছে বলে এলাকায় ব্যাপক প্রচার আছে।
অভিযোগ রয়েছে ভুক্তভোগী পরিবারটি তার পরিবারসহ নিরাপদ জীবন যাপনে শহর ছাড়তে বাধ্য হয়েছে। বর্তমানে বিএনপির প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে দাপটের সাথে চলাফেরা করছে।
সদ্য দায়েরকৃত মামলার ভুক্তভোগী ছদ্ম নাম সুফিয়ার জীবন যাপন এখন হুমকির মুখে।

৭৫ বাংলাদেশ রির্পোট।I