প্রকাশের সময়: শুক্রবার, ২৩ মে, ২০২৫ । ৮:০৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নালিতাবাড়ীতে র‍্যাবের অভিযানে মদ সহ নাছিরকে গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

শেরপুরের নালিতাবাড়ীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭৩৬ বোতল মদ সহ মাদক কারবারি মো.নাছির মিয়া(৪২)কে গ্রেফতার করেছে
র‍্যাব। শুক্রবার (২৩মে)উপজেলার পোড়াগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নাছির মিয়া উপজেলার মানিক চাঁনপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে,গোপনে সংবাদ পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার পোড়াগাঁও এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭৩৬ বোতল মদ সহ মাদক কারবারি মো.নাছির মিয়াকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৮৬ হাজার টাকা।গ্রেফতারকৃত নাছির মিয়াকে পরবর্তী শুক্রবার দুপুরে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন