প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ । ২:২১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুরের সীমান্তে ৪০ লাখ টাকার মালামাল জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ২৪০ পিস কাতান শাড়ী ১৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় এবং ১টি কাভার্ড ভ্যান আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৪মে) ভোরে উপজেলার ঢালুকোনা এলাকা থেকে চৌকিদার টিলা বিওপি’র জোয়ানরা এসব মালামাল আটক করে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদ পেয়ে চৌকিদার টিলা বিওপি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে ঢালুকোনা এলাকা থেকে ভারতীয় ২৪০ পিস কাতান শাড়ী১৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় এবং ১টি কাভার্ড ভ্যান আটক করা হয়।

এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মালামালের বর্তমান বাজার মুল্য প্রায় ৩৯ লাখ ৮৮ হাজার টাকা।ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন সহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন