প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ । ১:৩৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ধোবাউড়ায় প্রকল্প পরিদর্শনে ডিসি মোঃ মফিদুল আলম

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিভিন্ন অফিস ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম। বুধবার সকাল ১১ টায় তিনি ধোবাউড়ায় পৌছান।

ধোবাউড়া-গোয়াতলা সীমানায় জেলা প্রশাসককে উপজেলা পরিষদ ও প্রশাসন, ধোবাউড়া থানা পুলিশ এবং পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে জেলা প্রশাসক উন্নয়ন প্রকল্পের খোঁজ খবর নেন।এছাড়াও তিনি সহকারী কমিশনার( ভূমি) অফিস পরিদর্শন করেন। এছাড়াও তিনি দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর ও স্হানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খোঁজ খবর দেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন