প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ । ২:০১ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মোহাম্মদপুর থেকে নারী কাউন্সিলর মাহফুজা আক্তার গ্রেপ্তার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর ও মহিলা লীগ নেত্রী মাহফুজা আক্তার হিমেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সংরক্ষিত নারী ওয়ার্ডের (৬৭, ৬৮ ও ৬৯) মহিলা কাউন্সিলর ছিলেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুর সানরাইজ প্লাজা থেকে তাকে গ্ৰেপ্তার করা হয়। উত্তরা গোয়েন্দা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়ার নেতৃত্বে একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়।

এসময় সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছে ডিবিপুলিশ।

ডিবির এডিসি হেলালউদ্দিন ভূইয়া গণমাধ্যম কে বলেন, এই নারী কাউন্সিলের বিরুদ্ধে ডেমরা থানায় বৈষম্যবিরোধী হত্যা মামলা রয়েছে। তাকে আজ আদালতে তোলা হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন