প্রকাশের সময়: বুধবার, ৭ মে, ২০২৫ । ৮:২১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন রেজাউল করিম মল্লিক

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন রেজাউল করিম মল্লিক। তিনি বর্তমান ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ডিআইজি আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হলো।

এর আগে, ১৩ মার্চ সুর্নিদিষ্ট কোনো কারণ ছাড়া ডিবিপ্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া রেজাউল করিম মল্লিককে। দীর্ঘদিন তাকে ডিএমপি সদর দফতরের সংযুক্ত করে রাখা হয়েছিল।

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত বছরের ১ সেপ্টেম্বর ডিবি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন