প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫ । ২:৪১ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে একদিনের ব্যবধানে ৬ ওসি’র বদলি

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে ৪ ওসির বদলীর আদেশ জারি করা হয়। এর আগেরদিন দুই ওসির বদলির আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবার (৫ মে) আদেশে বদলিকৃতরা হলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খান, গৌরীপুর থানার মির্জা মাজহারুল আনোয়ার, ভালুকা মডেল থানার মো. শামছুল হুদা খান এবং নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ।

এরমধ্যে মাজহারুল আনোয়ার এবং মো. শামছুল হুদা খানকে চট্টগ্রাম রেঞ্জে; আর ফরিদ আহমেদকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

এর আগে রবিবার (৪ মে) তারিখে অপর একটি প্রজ্ঞাপনে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়েরকে এপিবিএন এবং মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেনকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়।

সোমবার রাতে এই ৬ ওসি বদলির বিষয়টি প্রকাশ হলে তাৎক্ষণিকভাবে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বদলিকৃত ওসিদের বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন নেটিজেনরা।

এ সময় অনেকে বদলির সিদ্ধান্তে ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলমের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন