প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ । ৩:০৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।

নেত্রকোনার দুর্গাপুরে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

সোমবার আদালত চত্বর হতে বিচারকবৃন্দ, আইনজীবী, পুলিশ, সাংবাদিক ও সুশীল সমাজের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে আদালত প্রাঙ্গনে আলোচনা সভায় চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সহকারী জজ ও পরিচালক মো. শফিউল আলমের সভাপতিত্বে ও আদালতের জারীকারক সবুজ মিয়ার সঞ্চালনায় বক্তব্যে রাখেন, সিনিয়র আইনজীবী ও এজিপি শাহনেওয়াজ আকঞ্জি, চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির প্যানেল আইনজীবী মানেশ চন্দ্র সাহা।

বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য কারণে যারা বিচার পেতে অসমর্থ তাদের জন্য বিচারের পথ সহজ করতেই ২০০০ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয়।

সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত জনগণের সমান আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে, যার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন