প্রকাশের সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ । ২:২৫ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিও’র দুর্নীতির দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া দুই উপদেষ্টার সহকারী একান্ত সচিব (এপিএস) ব্যক্তিগত কর্মকর্তার (পিও) বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। রবিবার দুপুরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

দুদক মহাপরিচালক বলেন, ‘দুইজন উপদেষ্টার এপিএস, পিও, যাদের কথা আপনারা বলছেন, সে বিষয়ে দুদক আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয়, সেটি আমরা করব।’

তিনি আরও বলেন, ‘এটি (দুই উপদেষ্টার এপিএস ও পিও’র দুর্নীতি) আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে কাজ করছি। দুদক এই জাতীয় যেকোনো অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন। আমরা এ নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে অগ্রগতি শিগগির জানতে পারবেন।’

প্রসঙ্গত, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন