প্রকাশের সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ । ১:৩২ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে যানজট নিরসনে কোতোয়ালি পুলিশের অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

যানজট নিরসনে অবৈধ ফুটপাত ও যানবাহন পার্কিং উচ্ছেদ অভিযান চালিয়েছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

রবিবার (২৭ এপ্রিল) বিকালে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম খানের নেতৃত্বে নগরীর চরপাড়া মোড় থেকে বাঘমারা মোড় এবং হাসপাতাল রোডের মেডিকেল কলেজ গেইট পর্যন্ত রাস্তার উপরে অবৈধ ফুটপাত, অস্থায়ী দোকানপাট ও যানবাহন পার্কিং এর উপর এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশগ্রহণ করে সহায়তা করেন থানার অধিনস্থ ১ ও ৩ নং ফাঁড়ির পুলিশ সদস্যরা।

এসময় অবৈধ পার্কিং এর ব্যাপারে বিল্ডিং মালিক ও প্রতিষ্ঠানের সকলকে সতর্ক, অবৈধ ফুটপাত উচ্ছেদ করেন এবং সকলকেই আইন মেনে চলার আহবান জানিয়ে জনসাধারণ ও পথচারীদের সুবিধার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন