প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ । ১০:১৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

র‌্যাবের নতুন মুখপাত্র হলেন ইন্তেখাব চৌধুরী

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার (মুখপাত্র) দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম গণমাধ্যম কে এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন ইন্তেখাব চৌধুরী।

র‌্যাব প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১৩ জন কর্মকর্তা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্তেখাব চৌধুরী হচ্ছেন ১৪তম মুখপাত্র। বর্তমান মুখপাত্র আশিকুর রহমান আইন ও গণমাধ্যম শাখার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাহিনীটির অপারেশন উইংয়ের পরিচালকের (অতিরিক্ত) দায়িত্বও পালন করছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন