প্রকাশের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ । ২:১২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গঠিত হয়েছে এনসিপি’র শৃঙ্খলা কমিটি

স্টাফ রিপোর্টার।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার বিরুদ্ধে নানা রকম অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে দলটি। রবিবার (২০ এপ্রিল) এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

এতে বলা হয়, গত ১৯ এপ্রিল এনসিপির তৃতীয় সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দলের সদস্যদের ‘আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা’ এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ’ তদন্তের জন্য আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই ‘শৃঙ্খলা কমিটি’ করা হয়েছে।

গঠিত কমিটিতে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনকে প্রধান করা হয়েছে। এছাড়াও কমিটির সদস্য হিসেবে আছেন ডা. তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভুঁইয়া, অ্যাডভোকেট আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান ও সাইয়েদ জামিল।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন