প্রকাশের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ । ৪:৪৭ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে পতিতাপল্লী থেকে ‘তিন’ কিশোরীকে উদ্ধার করেছে থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙিনারপাড় রমেশসেন রোডস্থ পতিতা পল্লীর সর্দারনী রুমা, নাসিমা ও জহুরার ঘর থেকে তিন যৌনকর্মীকে (কিশোরী) উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তিন জনকে উদ্ধার করে। তবে সর্দারনীদের কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি।

উদ্ধারকৃত যৌনকর্মীরা নিজেদেরকে প্রাপ্ত বয়স্ক দাবী করলেও ভোটার আইডি কার্ড হয়নি বলে জানিয়েছে যৌনকর্মীরা। অপরদিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন না করে অবৈধভাবে কিশোরীদের দিয়ে দীর্ঘ দিন ধরে যৌন ব্যবসা পরিচালনা করে আসছে এই তিন সর্দারনী।

থানা পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত ‘তিন’ যৌনকর্মী থানা হাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিস্তারিত আসছে…।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন