প্রকাশের সময়: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ । ৩:৫৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

র‍্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ১৪ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ১১ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ দুপুর অনুমান ১১:৪০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঢাকা বাইপাস মোড় সংলগ্ন মেসার্স সওদাগর ফিলিং স্টেশন এর ডান পাশস্থ ‘‘মোয়াজ স্টোর‘’ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদীন (৪০), পিতা-মোকছেদ আলী শেখ, সাং-আলগারচর, থানা- ফুলছড়ি, জেলা- গাইবান্ধা‘কে ১৪ কেজি গাঁজা সহ গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন